খেলোয়াড়দের জার্সি নম্বর কখন থেকে ও কিসের ভিত্তিতে দেওয়া শুরু হয়?

খেলোয়াড়দের জার্সিতে নম্বর ব্যবহারের প্রথম প্রচলন ঘটে ১৭ জুলাই ১৮৮৭ কুইন্সল্যান্ড-নিউজিল্যান্ড রাগবি ম্যাচের মধ্য দিয়ে। ১৯১১ সালে ফুটবলে জার্সি নম্বরের ব্যবহার শুরু হয়, যেখানে ১-১১ নম্বর মূল একাদশ ও ১১-এর বেশি নম্বর বদলি উত্তর খেলোয়াড়দের দেয়া হয়। ১৯৫৪ সালে ফিফা এ নিয়মে পরিবর্তন এনে ১-১১ নম্বর প্রথম একাদশ এবং ১২-২২ নম্বর বাকিদের জন্য বরাদ্দ দেয়। ফুটবলের পর পরবর্তীতে বাস্কেটবল, বেসবল, হ্যান্ডবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও জার্সি নম্বরের ব্যবহার শুরু হয়। ক্রিকেটে ১৯৯৫-৯৬ প্রশ্ন সালে ‘ওয়ার্ল্ড সিরিজ কাপ’-এ অস্ট্রেলিয়া প্রথম জার্সিতে নম্বর ব্যবহার করে। বিশ্বকাপে নম্বর ব্যবহারের প্রচলন শুরু হয় ১৯৯৯ সালে অনুষ্ঠিত ৭ম বিশ্বকাপ ক্রিকেটে। সর্বশেষ ১ আগস্ট ২০১৯ অনুষ্ঠিত ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টের মাধ্যমে প্রচলন হয় নাম ও নম্বরযুক্ত টেস্ট জার্সির। ক্রিকেটাররা সাধারণত তাদের জার্সিতে ০-৯৯ পর্যন্ত নম্বরগুলো ব্যবহার করেন।

( মূল লেখা )

Comments