বিজ্ঞানের এই যুগে দৃষ্টিহীনদের এখনো কারো চোখ দানের উপর নির্ভর করতে হয়। ভবিষ্যৎ এমনটা আর হবে না। তেমনই আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।
এতদিন আমরা যা সাইন্স ফিকশন ভাবে দেখেছি ঠিক ওইরকম বায়োনিক আই নামে কৃত্রিম চোখ তারা বানিয়ে ফেলেছেন। বাস্তবে যে বায়োনিক আই তৈরি করা যায় সেটা এই প্রথম। এই বায়োনিক আই যে শুধু দৃষ্টিহীনদের কাজে লাগবে এমনটা নয়। যারা বিভিন্ন কারণে দৃষ্টি শক্তি হারিয়েছে তারাও সবকিছু দেখতে পারবেন এই বায়োনিক আই এর সাহায্যে। বহুদিন ধরে চলছিল এ নিয়ে বিস্তর গবেষণা। এখনো এ নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা।
এই বায়োনিক আই তে ব্যবহার করা হচ্ছে এক বিশেষ ধরনের লেন্স। বিশেষ এই লেন্সের সাহায্যে এক জন অন্ধ ব্যাক্তি তার আশেপাশের পরিবেশ সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন। কেননা আশেপাশে যা আছে তার নিখুঁত বর্ণনা পাঠিয়ে দিবে ওই বিশেষ লেন্স। ফলে চোখে না দেখলেও অন্ধ ব্যাক্তিটির মনে একটি দৃশ্যের সৃষ্টি হয়। যে দৃশ্য অনুসরণ করে আর দশজন স্বাভাবিক মানুষের মতোই তারা চলাফেরা করতে পারবেন। বিশেষ ওই লেন্সটি দুইটি ভাগে দৃষ্টিহীনদের মনে মূল দৃশ্যটি উপস্থাপন করেন। গ্লাসটিতে বসানো হয়েছে একটা ক্ষুদ্র ক্যামেরা এবং কম্পিউটার।
ক্যামেরা আসল দৃশ্যটি ধারনের পর সেই সংকেতটি ওই কম্পিউটারে পাঠানো হয়। কম্পিউটার সেই দৃশ্যটি অন্ধ ব্যক্তির অপটিক নার্ভে বিশেষ সংকেত পাঠাতে থাকে এর ফলে রেটিনের সংকেত এর মতই অপটিক নার্ভ সেই সংকেতটিপ পড়তে পারে। ফলে দৃষ্টিহীন সেই ব্যক্তি চোখের পঁছনে হলেও মূল দৃশ্যটি দেখতে পারে। বুঝতে পারে আলোর বিচ্ছুরণ কিংবা কোনো নড়াচড়া।
Comments