রহস্যময় প্যালিন্ড্রোমিক সংখ্যা

প্রকৃতপক্ষে গণিত হলো সংখ্যার খেলা। এই সংখ্যার খেলাই প্রকৃতির রহস্য জানার ভাষা। প্রকৃতি রহস্যময়। প্রকৃতির নানা রকম রহস্যের কথা জানতে আমাদের সবসময়ই ভালো লাগে। পিথাগোরাস নামের একজন জগদ্বিখ্যাত গণিতবিদ গণিতকে এসব রহস্য বোঝার ভাষা বলেছেন।

প্যালিন্ড্রোমিক সংখ্যা : এমন কিছু সংখ্যা আছে যেগুলোকে উলটো করে দেখলেও একই রকম দেখায়। অর্থাৎ এই সংখ্যাকে উলটো করে পড়লেও তাদের চেহারার কোনো পরিবর্তন হয় না। এগুলোই হলো প্যালিন্ড্রোমিক সংখ্যা।
যেমন:
১২১
১২৩২১
২৪৬৫৬৪২
১২৩৪৫৪৩২১ ইত্যাদি।

 


এখন সংখ্যাগুলোকে উলটো করে পড়লে হুবহু একই রকম মনে হচ্ছে। যেকোনো একটি সংখ্যা থেকে এরকম অদ্ভুত চেহারার সংখ্যা বানানো যায়। কোন নিয়মে প্যালিন্ড্রোমিক সংখ্যা বানাতে হয় সেটা বলছি । একটি সংখ্যা নিই, যেমন : ৫৬


এখন সংখ্যাটিকে উলটো করি (৬৫) এবং তার সাথে মূল সংখ্যা ৫৬ কে যোগ করি।
৫৬+৬৫ = ১২১
১২১ একটি প্যালিড্রোমিক সংখ্যা।

এবার অন্য আর একটি সংখ্যা (খেলার জন্য) নিচ্ছি,
যেমন : ৯৩
সংখ্যাটিকে উলটো করি (৩৯) এবং তার সাথে মূল সংখ্যা ৯৩ কে যোগ করি।
৯৩+৩৯ = ১৩২
একই ভাবে আবারও যোগ করি,
১৩২+২৩১ = ৩৬৩
৩৬৩ একটি প্যালিড্রোমিক সংখ্যা। কেননা ৩৬৩ কে উলটো করে দেখলেও সংখ্যাটির চেহারার কোনো পরিবর্তন হয় না।
 
এবার অন্য আরও একটি সংখ্যা (খেলার জন্য) নিচ্ছি,
যেমন: ২৬৭
সংখ্যাটিকে উলটো করি (৭৬২) এবং তার সাথে মূল সংখ্যা ২৬৭ কে যোগ করি।
26৭+৭৬২ = ১০২৯
একইভাবে আবারও যোগ করি,
১০২৯+৯২০১ = ১০২৩০
একই ভাবে আবারও যোগ করি,
১০২৩০+০৩২০১ = ১৩৪৩১
১৩৪৩১ একটি প্যালিড্রোমিক সংখ্যা। কারণ ১৩৪৩১ কে উলটো করে দেখলেও সংখ্যাটির চেহারার কোনো পরিবর্তন হয় না।
 
এভাবে নিয়ম মেনে সংখ্যা নিয়ে খেললে একসময় না একসময় প্যালিড্রোমিক সংখ্যা পাওয়া যাবে। তাই ইচ্ছে মতো সংখ্যা নিয়ে খেলা যায়। শুধুমাত্র ব্যতিক্রম ১৯৬ সংখ্যাটি। কেননা এই সংখ্যাটি থেকে কখনই প্যালিড্রোমিক সংখ্যা পাওয়া যায় না।

Comments

Anonymous said…
wow!!!!!
Anonymous said…
❤️❤️❤️
Nayem said…
TNX for a wonderful method
Anonymous said…
❤️❤️❤️❤️
Anonymous said…
😃😃😃
Someone said…
জোস পোস্ট 👍👍